20

শিবাজী জয়ন্তী ক্যুইজ

আজ (১৯ ফেব্রুয়ারি) শিবাজী জয়ন্তী। শিবাজী মহারাজ “অটক থেকে কটক পর্যন্ত” প্রসারিত এমন একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন যা মুঘল সাম্রাজ্যের পতন সূচনা করেছিল।
স্বামী বিবেকানন্দ তাঁর সম্পর্কে বলেছেন, “আমাদের সমাজ ও ধর্ম যখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হতে বসেছিল, তখন শিবাজী এক অন্যতম শ্রেষ্ঠ জাতীয় পরিত্রাতারূপে তাদের রক্ষা করেছিলেন।” তাঁর সমকালে তাঁর তূল্য দূরদর্শিতা, সাহসিকতা ও কর্মক্ষমতা ছিল বিরল। তাঁর উত্তরাধিকার আমরা বহন করি নানা স্থানে এবং আমাদের সংস্কৃতিতে, প্রতীকী চিহ্নে, এবং সর্বোপরি আমাদের স্বাধীনমনস্কতায়।
এই ক্যুইজে পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী ডঃ উদয় কুলকার্ণীর “দ্য মারাঠা সেঞ্চুরি” উপহার হিসেবে পাবেন।

১। শিবাজী তার শৈশব মহারাষ্ট্রের বাইরে এমন একটি স্থানে কাটিয়েছেন যা একবিংশ শতকে ভারতের অভিবাসীদের জন্য অন্যতম আকর্ষক শহর হয়ে উঠেছে। এটি কোন শহর?

২। শিবাজীর সীলমোহর (রাজমুদ্রা) থেকে কিছু উপাদান অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি ভারত সরকারের কোন প্রতিষ্ঠানের প্রতীক চিহ্ন পরিবর্তন করা হয়েছে?

৩। প্রখ্যাত মারাঠা লাইট ইনফ্যান্ট্রি বাহিনী শিবাজীর সেনাবাহিনীর কোন বিশেষ শক্তির অনুরূপ?

৪। মুম্বইয়ের কিংবদন্তি প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়। তার সংক্ষিপ্ত নাম VJTI কিন্তু এখনও বজায় আছে। V এবং J অক্ষরদুটির পূর্ণ রূপ এখন কী?

৫। শিবাজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মহারাষ্ট্রের বিলাসবহুল পরিষেবার নামকরণ হয়েছে শিবনেরী। শিবনেরী কেল্লা শিবাজীর জীবনের কোন ঘটনার জন্য খ্যাত?

৬। পরাক্রমশালী বিজাপুরী সেনাপতি আফজল খাঁকে হত্যা করার জন্য শিবাজী মহারাজ কোন অনন্য অস্ত্র ব্যবহার করেছিলেন?

৭। এই “হীরের শহর” ছিল মুঘল সাম্রাজ্যের রত্নসম এবং মুম্বইয়ের পূর্বে এটি একটি প্রধান ব্রিটিশ বন্দর ছিল। বর্তমান মহারাষ্ট্রের বাইরে শিবাজীর প্রথম অভিযান ছিল এই শহরে। এটি কোন শহর?

৮। ১৬৬৫ সালে মুঘলদের কোন বিখ্যাত রাজপুত সেনাপতির কাছে শিবাজী মহারাজ তাঁর সবচেয়ে বড় পরাজয় স্বীকার করেন?

৯। মৃত্যুর কিছুদিন আগে শিবাজী তাঁর দক্ষিণ দিগ্বিজয় অভিযানে দক্ষিণদিকে কতদূর পর্যন্ত গিয়েছিলেন?

১০। “রাজ্যব্যবহারকোষ” ছিল শিবাজী কর্তৃক অনুমোদিত একটি শব্দকোষ। প্রশাসনে ব্যবহৃত কোন ভাষাকে এটির সাহায্যে তিনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন?

১১। ভূমি রাজস্ব এবং সেনাবাহিনী বিষয়ে শিবাজীর কোন সিদ্ধান্ত তাঁর সাফল্যের মূল কারণ হিসাবে বিবেচিত হয়?

১২। স্বাধীনতা আন্দোলনের কোন জনপ্রিয় স্লোগানটি শিবাজীর দর্শন থেকে উদ্ভূত হয়েছিল?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In