ভগবদ গীতার অধ্যায় ১০, শ্লোক ৩৫-এ শ্রীভগবান বলেন:
“মাসানাং মার্গশীর্ষোহম ঋতুনাং কুসুমাকরঃ”
এর অর্থ:
মাসগুলির মধ্যে আমি মার্গশীর্ষ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত, যখন ফুল প্রস্ফুটিত হয়।
নভেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময়সীমাকে সাধারণত মার্গশীর্ষ (তামিলে মার্গাঝি, এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় অগ্রহায়ণ বা অঘ্রাণ) মাস নামে চিহ্নিত করা হয়। এটি প্রথাগত পঞ্জিকার নবম মাস।
মার্গশীর্ষকে একটি শুভ মাস হিসেবে গণ্য করা হয়। এই সময়ই প্রধানতঃ ফসল তোলা হয় (নবান্ন), এবং এই মাসেই গীতার উপদেশগুলি রচিত হয়েছিল বলে মনে করা হয়। কোন কোন মতে, শ্রীকৃষ্ণ বসন্ত ঋতুতে গীতা উপদেশ দেন — কারণ তিনি একই শ্লোকে মার্গশীর্ষ ও বসন্ত ঋতুর উল্লেখ করেছেন।
চন্দ্র-সূর্য পঞ্জিকা পৃথিবীর অয়নচলনের (precession) কারণে ধীরে ধীরে সরে গেছে। ফলে, যে মাসগুলি একসময় বসন্ত ছিল, তা বর্তমানে শীত ঋতুর অন্তর্গত ।
উৎস: https://www.holy-bhagavad-gita.org/chapter/10/verse/35/
ছবি: মার্গাঝি মাসে তিরুপতির রাস্তায় (প্রধানত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে) পবিত্র থিরুপ্পাভাই পাঠ করা হচ্ছে।