17

শঙ্করাচার্য্য জয়ন্তী ক্যুইজ

আজ ২১শে এপ্রিল ২০২৬, শঙ্করজয়ন্তী। শঙ্করাচার্য্য তাঁর উত্তরসূরিদের জন্য ভাষ্য, মূল দর্শন এবং অসংখ্য স্তোত্র উপহার দিয়ে গেছেন। প্রাচীন ধর্মগ্রন্থের সুবিশাল গ্রন্থাগারের মধ্যে তাঁর রচনাসমগ্র যেন আরেকটি গ্রন্থাগার। স্বামী চিন্ময়ানন্দ বলেছেন, “প্রত্যেক ধর্মের একটি করে পবিত্র ধর্মগ্রন্থ আছে; হিন্দুধর্মের ক্ষেত্রে আমি বলি, আমার গ্রন্থাগারে আপনি স্বাগত”।
এই ক্যুইজ হিন্দুধর্মের ১২টি অপরিহার্য গ্রন্থের সঙ্গে অংশগ্রহণকারীর পরিচয় করায়। বলাই বাহুল্য যে এই প্রয়াস মহাসিন্ধুর এক বিন্দু বারির মত।
এই ক্যুইজটির ভিত্তি দুটি বই: শতাবদনী আর.গণেশ রচিত এবং হরি রবিকুমার অনূদিত ‘The Essential Sanatana Dharma’ এবং অমি গণাত্র রচিত ‘Why Are We Like This Only, A Guide to Hindu Shastras’।

১. বেদ বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। কে এগুলি সংকলন করেছেন?

২. ২৫০০ বছর আগে পাণিনি সংস্কৃত ব্যাকরণ বিধিবদ্ধ করেছিলেন। সেই গ্রন্থটির নাম কী?

৩. গায়ত্রী মন্ত্র হলো সূর্যের আরাধনা। গায়ত্রী মন্ত্রে ‘গায়ত্রী’ নামটি কাকে উদ্দেশ্য করে?

৪. জ্যোতিষকে সাধারণত শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র হিসেবেই দেখা হয়। এর সঠিক অর্থ কী?

৫. চাণক্যের অর্থশাস্ত্র ভারতীয় দর্শনের কোন দিকটি নিয়ে আলোচনা করে?

৬. চরক সংহিতা একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। এটি কী?

৭. নাট্যশাস্ত্র হলো নাট্যবেদ থেকে উদ্ভূত অভিনয়কলার (এবং আরও অনেক কিছুর) নির্দেশিকা। নাট্যবেদ কোন দেবতা কে উদ্দেশ্য করে রচিত হয়েছে?

৮. রামায়ণ ও মহাভারত হল ইতিহাস। ইতিহাস শব্দটির অর্থ কী?

৯. বেদব্যাস আরও একটি সংকলন রচনা করেছিলেন, যার মধ্যে দেবতা, রাজা, রাজবংশ ও স্থানসমূহের কাহিনী বর্ণিত হয়েছে। সেটি কোনটি?

অধ্যয়নের কোন শাখা মন্দির নির্মাণ ও উপাসনা নিয়ে আলোচনা করে?

১১. সংস্কৃত ভাষায় দর্শন শব্দের অর্থ কি?

১২. উপনিষদ বেদান্তের ভিত্তি। বেদান্ত শব্দের অর্থ কি?

সমাপনী মন্তব্য

আমরা হিন্দু গ্রন্থাগার এক ঝলক — বেদ, তিনটি উপবেদ ও তিনটি বেদাঙ্গ; ইতিহাস, পুরাণ, আগম, দর্শন ও বেদান্তের ধারণার উপর দৃষ্টিপাত করেছি। তবুও আমরা যা দেখেছি তা এক বিশাল গ্রন্থাগারের মাত্র একটি তাক।
শঙ্করাচার্য্য একাই অন্তত ১৮টি ভাষ্য, ২৩টি মৌলিক দার্শনিক গ্রন্থ এবং ৭৩টি স্তোত্র রচনা করেছেন। শুধু মহাপুরাণেই ৪,০০,০০০ শ্লোক রয়েছে, মহাভারতে ৮৯,০০০ শ্লোক আছে।
পি. ভি. কানের ‘ধর্মশাস্ত্রের ইতিহাস’ গ্রন্থটি ৬৫০০ পৃষ্ঠার তাই আমরা এই ক্যুইজে সেটি আলোচনাও করিনি। বেদের উপর গৌণ গবেষণার সংখ্যা সুবিশাল। ১৯৩০ সাল নাগাদ সারা বিশ্বে অন্তত ৬৫০০টি গ্রন্থ ছিল (লুই রেনো); এবং শুধুমাত্র ১৯৩০ থেকে ১৯৪৫ সালের মধ্যে আরও ৩৫০০টি যুক্ত হয়েছিল (আর. এন. ডাণ্ডেকর)। নারায়ণীয়ম এবং কম্ব রামায়ণমের মতো আঞ্চলিক গ্রন্থগুলি এক একটি স্মারক রচনা।
দুটি আধুনিক বই হিন্দুধর্মের বিশাল গ্রন্থাগারের সাথে পরিচয় করায়। শতাবধানী আর গণেশ রচিত (হরি রবিকুমার অনূদিত) ‘The Essential Sanatan Dharma’ বইটিতে হিন্দুধর্মের মূল গ্রন্থগুলির উপর ২৯ পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত অধ্যায় রয়েছে। দ্বিতীয় বইটি, অমি গণাত্রর লেখা “Why are we like this only, a Guide to Hindu Shashtras” এই বিষয়ের উপর একটি নিবেদিত গ্রন্থ।

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In