2

নরসিংহ জয়ন্তী ক্যুইজ

আজ, ৩০শে এপ্রিল, নরসিংহ জয়ন্তী। নরসিংহ অবতারে ভগবান বিষ্ণু অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষের রূপে আবির্ভূত হন। নৃসিংহ হলেন পশুরূপী চতুর্থ অবতার।
হিন্দুধর্মে পশুদের পবিত্র গণ্য করা হয়। কোন কোন দেবতা পশু রূপে বিরাজমান হন, যেমন গণপতি ও হনুমান; দশাবতারের মধ্যে কোন অবতার পশুরূপী, যেমন মৎস, কূর্ম্ম, বরাহ ও নৃসিংহ অবতার; আবার অনেক দেবতাদের বাহন রূপে নানা প্রাণীকে পবিত্র মনে করা হয়। অনেক পশুকে দেবতা হিসেবেও পূজা করা হয়। এই ক্যুইজটি হিন্দুধর্মের ১২টি পবিত্র পশুকে নিয়ে তৈরি।

ক্যুইজটি নন্দিতা কৃষ্ণের লেখা “Sacred Animals of India” নামক একটি বিস্তারিত আলোচনা সমৃদ্ধ বইয়ের উপর ভিত্তি করে তৈরি।

১। খৃষ্ট ধর্মে বর্ণীত নোয়া এবং মহাপ্লাবনের কাহিনীটি বিষ্ণুর কোন অবতারের সাথে সম্পর্কিত ?

২। বিষ্ণুর কূর্ম (কচ্ছপ) অবতার কোন মহাজাগতিক ঘটনায় অংশগ্রহণ করেছিলেন?

৩। বিষ্ণুর বরাহ অবতার এবং নরসিংহ অবতার যথাক্রমে হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু ভ্রাতৃদ্বয়কে বধ করেছিলেন। এই অসুরেরা ছিলেন জয়-বিজয়ের অবতার। এঁরা কারা?

৪। হয়গ্রীব হলেন জ্ঞানের দেবতা এবং তিনি অসুরদের কাছ থেকে বেদ উদ্ধার করেছিলেন। তাঁর দেহ মানুষের কিন্তু তাঁর মাথা কোন প্রাণীর?

৫। সতীর পিতা দক্ষ, শিব কর্তৃক শিরশ্ছেদিত হওয়ার পর কোন পশুর মাথা নিয়ে পুনরুজ্জীবিত হন?

৬। নন্দী নামধারী বৃষ হলেন শিবের রক্ষক। ‘নন্দী’ শব্দটির অর্থ কী?

৭। রামায়ণে আদিশেষ একজন অবতার হিসেবে আবির্ভূত হন। আদিশেষ কোন রূপে আবির্ভূত হন?

৮। হিন্দুধর্মে কাক কীসের প্রতীক?

৯। সমুদ্র মন্থনে ক্ষীর সাগর থেকে একাধিক দৈব সত্তা উৎপন্ন হয়। আবির্ভূত হওয়া মনোবাঞ্ছা পূরণকারী গাভীটির নাম কি?

১০। মানুষের অস্থিরতাকে শান্ত করার প্রতীক হিসেবে শিব কোন পশুকে তাঁর হাতে ধারণ করেন?

১১। গরুড় ইন্দ্র সহ বিভিন্ন দেবতাদের সাথে যুদ্ধ করে তার মাকে মুক্ত করার জন্য অমৃত লাভ করেন। এই অমৃতের মূল উৎস কী ছিল?

১২। কোন প্রাণী যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে গিয়েছিল?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In