সূর্য্য নমস্কার যোগ ব্যায়াম হিসাবে বিবেচিত হয় যদিও এটি প্রথাগত যোগব্যায়ামের অংশ নয়। ১৯২০-এর দশকে আউন্ধের রাজা শ্রীমন্ত বালাসাহেব পন্ত প্রতিনিধি এটি উদ্ভাবন করেছিলেন বলে ধরা হয়। উনবিংশ শতাব্দীতে কে পি ভাগবত রচিত ১৯ ‘ব্যায়াম দীপিকা’ ডাণ্ডা অনুশীলন ব্যাখ্যা করে। সম্ভবত সেটি থেকেই সূর্য্য নমস্কার প্রচলিত হয়েছিল। এই বইটি জিমন্যাস্টিকস এবং বায়বীয় যোগব্যায়ামের ঐতিহ্যবাহী খেলা ‘মল্লখম্ভ’কে মূলধারায় নিয়ে এসেছে।
সূর্য্যনমস্কারের ১২টি আসন হল: প্রণামাসন (দণ্ডায়মান হয়ে করজোড়ে প্রার্থনার ভঙ্গি), হস্তউত্তানাসন (হস্ত উত্তোলন ভঙ্গি), হস্তপদাসন (হাত দিয়ে পায়ের পাতা ছোঁয়ার ভঙ্গি), অশ্ব সঞ্চালনাসন (অশ্বারোহী ভঙ্গি), দণ্ডাসন (তক্তা ভঙ্গি), অষ্টাঙ্গ নমস্কার (মাটিতে হাঁটু, বুক, এবং চিবুক ছোঁয়ানোর ভঙ্গি), ভুজঙ্গাসন (ফণাধর গোখরো সাপের ভঙ্গি), অধোমুখ শ্বনাসন (উল্টানো V ভঙ্গি), অশ্ব সঞ্চালনাসন (অশ্বারোহী ভঙ্গি, বিপরীত দিকে), হস্তপদাসন (হাত দিয়ে পা ছোঁয়ার ভঙ্গি, বিপরীত দিকে), হস্তউত্তানাসন (হস্ত উত্তোলন ভঙ্গি) এবং প্রণামাসন (প্রার্থনা ভঙ্গি)।
ছবি: উইকিমিডিয়া ছবিতে সুর্য্য নমস্কারের স্মারক একটি ভারতীয় ডাকটিকিট।
উৎস: Prasanna V & Vandhana S, “Insights on Surya Namaskar”, Journal of Ayurveda & Integrative Medicine, 2022