32

স্বাধীনতা দিবস বিষয়ক কুইজ

ব্রিটিশ রাজ সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। প্রথমটি হলো, তারা মুঘলদের কাছ থেকে ক্ষমতা দখল করেছিল। না, তারা মারাঠা এবং অন্যান্য ইউরোপীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। দ্বিতীয় কল্পকথা, ১৮৫৭ সালের যুদ্ধই প্রথম স্বাধীনতা যুদ্ধ। ভুল! এর আগেও বেশ কয়েকটি বিদ্রোহ হয়েছে।
এই কুইজে আমরা স্বাধীনতার আগের এবং ১৮৫৭ সালের বিদ্রোহের আগের স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরব।
পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী সঞ্জীব সান্যালের “Revolutionaries” বইটি জিতবেন।

১. কোন সাহিত্যিক যিনি ‘বন্দে মাতরম’-এর রচয়িতা, তাঁর উপন্যাসগুলিতে বাংলার সন্ন্যাসী বিদ্রোহকে অমর করে রেখেছেন?

২. প্রথম সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সালে নয়, ১৮০৬ সালে হয়েছিল। সেটি কোথায় সংগঠিত হয়েছিল?

৩. পলিগার বা পালায়াক্কারাররা ছিলেন রাজা ও নবাবদের অধীনে স্থানীয় সর্দার বা সামন্তশাসক। ১৭৯০ সাল থেকে তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। এর প্রধান কারণ কী ছিল?

৪. এই উপকূলীয় রাজ্যের খুদ্রায নামক জায়গায় ১৮১৭-২৬ সালে পাইকা কৃষক বাহিনী বিদ্রোহ করেছিল। খুদ্রা কোন রাজ্য অবস্থিত?

৫. ত্রাভাঙ্কোরের দলওয়া (প্রধানমন্ত্রী) ভেলু থাম্পি ১৮০৮-০৯ সালে ওয়েলেসলি কর্তৃক প্রবর্তিত বিখ্যাত অধীনতামূলক মিত্রতা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ত্রাভাঙ্কোর অঞ্চলটি কোথায় অবস্থিত?

৬. কিট্টুর চেন্নাম্মা রানি লক্ষ্মী বাঈয়ের মতো একই কারণে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। লড়াইটা কিসের জন্য ছিল?

৭. অসমীয় একটি রাজবংশ, যারা ৬০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিল, তারা ১৮২৮-৩০ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই রাজবংশটির নাম কী?

৮. ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল হুল বিদ্রোহের ফলে ব্রিটিশরা সাঁওতাল পরগনা জেলাটি তৈরি করে। এই জেলাটি কোথায় অবস্থিত?

৯. ব্রিটিশদের বিরুদ্ধে মহান আদিবাসী বিদ্রোহীর নামে নামকরণ করা বিরসা মুন্ডা বিমানবন্দরটি কোথায় অবস্থিত?

১০. ব্রিটিশরা চাইত কৃষকেরা খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল চাষ করুক। এর ফলে ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ এবং পুনরায় ১৯১৭ সালে চম্পারনে এক বিরাট কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। এই ফসলটির নাম কী?

১১. রাম দণ্ডু একটি গোষ্ঠীর নাম, যার অধীনে ১৯১৯ সালে অন্ধ্রপ্রদেশের দুটি গ্রাম তাদের করবিরোধী আন্দোলন চালিয়েছিল। রাম দণ্ডু শব্দের অর্থ কি?

১২. সাম্প্রতিক কালের কোন চলচ্চিত্রে ১৯২০ ও ১৯৩০-এর দশকের অন্ধ্র ও তেলেঙ্গানার আদিবাসী বিদ্রোহকে তুলে ধরা হয়েছে?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In