35

জন্মাষ্টমী ক্যুইজ

দ্বারকা, মথুরা ও বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে প্রখ্যাত। ভারতের আরো বিভিন্ন সুন্দর স্থান তাঁর পদস্পর্শে ধন্য হয়েছে; আজকের ক্যুইজ কৃষ্ণের বাঁশি অনুসরণ করে আমাদের নিয়ে যাবে তাঁর বাল্যকাল ও যৌবনের লীলাভূমিতে, তাঁর কর্মক্ষেত্রে, তাঁর শৌর্য ও প্রখর বুদ্ধির প্রয়োগ স্থলে, তাঁর অসীম জ্ঞানের পথে।
ক্যুইজে ব্যবহৃত চিত্রগুলি Tiny Tot Publications এবং Shanti Publications এর প্রকাশিত শ্রীকৃষ্ণের উপর নানা বই থেকে গৃহীত হয়েছে।
পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন অর্জুন ভরদ্বাজের লেখা Essential Ramayana বইটি। এই ক্যুইজটি Indiyatra Quizzes এর পঞ্চম বর্ষ সূচনা করবে।

১। সদ্যোজাত পুত্র কৃষ্ণকে বসুদেব রাতের অন্ধকারে নদীর অপর পারে নিয়ে গিয়ে সঁপে দিয়েছিলেন নন্দ ও যশোদার কাছে। বসুদেব কৃষ্ণকে কোথায় নিয়ে গেলেন?

২। ক্রুদ্ধ দেবরাজ ইন্দ্রের সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ থেকে রাখাল ও গরুদের রক্ষার্থে কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরেন। এই ঘটনার পর কোন বিখ্যাত খাদ্য তৈরি হয়?

৩। গুরু সন্দীপনির কাছে শিক্ষা গ্রহণ করতে কৃষ্ণ, বলরাম ও উদ্ধবকে কোন নগরে পাঠানো হয়?

৪। প্রভাসে যাদবগণ অন্তরকলহে রত ছিল যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। প্রভাস কোন সমুদ্রতীরবর্তী শহরের কাছে?

৫। হিন্দু ও জৈন উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র গিরনার পর্বত সেই স্থান যেখানে কৃষ্ণ জাম্ববানের সঙ্গে ২৮ দিন যুদ্ধ করেন একটি মহামূল্যবান মণি উদ্ধার করতে। সেই মণির নাম কি?

৬। জরাসন্ধ আক্রমণ করলে কৃষ্ণ ও বলরাম সমুদ্র উপকূলবর্তী গোমন্তক পর্বতে আশ্রয় নিয়েছিলেন। সেই স্থান এখন কি নামে পরিচিত?

৭। অধুনা মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত কুন্দিনাপুর থেকে শ্রীকৃষ্ণ কাকে হরণ করেন?

৮। দ্রৌপদীর স্বয়ংবর সভা পাঞ্চাল রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হয়। সেই নগরের নাম কি?

৯। রাজা জরাসন্ধকে গুপ্তহত্যা করার উদ্দেশ্যে কৃষ্ণ, ভীম ও অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে মগধের রাজধানীতে গিয়েছিলেন। সেই নগর কোনটি?

১০। কৃষ্ণের পরিবারবর্গ গোকুল ও বৃন্দাবন ছেড়ে ব্রজভূমির কোন গ্রামে আশ্রয় নেন যেখানে তাঁর বাল্যকাল কেটেছিল?

১১। ইন্দ্রপ্রস্থ নগরী স্থাপনের জমির জন্য কৃষ্ণ ও অর্জুন কোন অরণ্য সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলেন?

১২। প্রাগজ্যোতিষপুরে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। এই ঘটনা দীপাবলি বা নরক চতুর্দশী হিসেবে পালিত হয়। প্রাগজ্যোতিষপুর কোথায়?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In