0

শিবরাত্রি ক্যুইজ

শিব ঠাকুরের সহস্রাধিক কাহিনী অজস্রবার নানাভাবে উপস্থাপিত হয়েছে। একাধারে সত্য, শিব ও সুন্দরের মূর্ত প্রতীক মহাদেব বিশ্বজগতকে ধ্বংস করেন, রক্ষা করেন এবং পুনরুজ্জীবিত করেন; তথাপি নশ্বর মনুষ্যের ন্যায় তিনি প্রেমে সংবেদনশীল ও নিয়তির কাছে বশীভূত। শিবরাত্রির পুণ্য দিনে আমাদের নৈবেদ্য শিবের মাহাত্ম্যের কিছু গল্পকথা – তাঁর ভক্ত, তাঁর প্রতিপক্ষ, ও অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে।
আজকের ক্যুইজ Indiyatra-র শততম পর্ব। Indiyatra-র সাফল্যের এই উজ্জ্বল মুহূর্তকে উদযাপন করতে কুড়িজন ভাগ্যবান অংশগ্রহণকারী উপহার পাবেন বিক্রম সম্পত রচিত গ্রন্থ “Waiting for Shiva”।

১। লিঙ্গোদ্ভব কাহিনীতে এক অনন্ত স্তম্ভের তলদেশ সন্ধান করতে বিষ্ণু তাঁর কোন অবতারের রূপ ধারণ করেছিলেন?

২। কনখলে সতী যজ্ঞাগ্নিতে প্রাণত্যাগ করেন এবং ক্রোধে দু্ঃখে উন্মত্ত শিব তাণ্ডবলীলায় যজ্ঞ ধ্বংস করেন। কনখল কোন তীর্থস্থানের নিকট অবস্থিত?

৩। শিব কাকে নিধন করেন এবং পরবর্তী কালে, পার্বতীর সঙ্গে বিবাহের পর, পুনরুজ্জীবিত করেন?

৪। দ্বন্দযুদ্ধের অন্তে কোন প্রখ্যাত যোদ্ধাকে শিব পাশুপত অস্ত্র প্রদান করেন?

৫। তাণ্ডব নৃত্যরত নটরাজ অসুর অপস্মারকে পদদলিত করেন। অপস্মার কিসের প্রতীক?

সারথী রূপে ব্রহ্মা ও অস্ত্র রূপে বিষ্ণুর সাহায্যে ত্রিপুরান্তক শিব তিনটি নগরীকে ধ্বংস করেছিলেন। কে এই তিনটি নগরী নির্মাণের বর পেয়েছিলেন?

৭। ভক্ত বাণাসুরের রক্ষার্থে শিব কোন দেবতার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন?

৮। স্বয়ং শিবও বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাড়ে সাতি দশার থেকে মুক্ত নন। এই দশার অধিষ্ঠাতা দেবতা কে?

৯। ত্রিশূলের সাহায্যে শিব মহাপ্রলয় থেকে “অভিমুক্ত” নগরীকে রক্ষা করেছিলেন। সেই পবিত্র নগরীর অপর নাম কি?

১০। শিব বলেন যে শক্তির অনুপস্থিতিতেও বিশ্বজগত নিজ নিয়মে চলবে। তখন পার্বতী জীবনধারণের জন্য আবশ্যক পুষ্টি দায়িনী রূপ গ্রহণ করেন। কি সেই রূপ?

১১। শিব ও পার্বতীর এক পুত্র অন্ধকাসুর। তাঁর পালক পিতাকে বিষ্ণুর বরাহ অবতার হত্যা করেন। সেই পালক পিতা কে ছিলেন?

১২। ভক্তের প্রাণরক্ষা করতে কালান্তক শিব শিবলিঙ্গ থেকে বেরিয়ে এসেছিলেন। যাঁর অদৃষ্টে অল্পবয়সে মৃত্যু লেখা ছিল সেই ভক্ত কে?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In