নন্দী মানে সুখ, আনন্দ এবং সন্তুষ্টি। বৃষরূপে তিনি শিবের বাহন এবং শিবের আবাস কৈলাশের রক্ষক। প্রায় সমস্ত শিব মন্দিরে, নন্দীকে শিবলিঙ্গের সামনে উপবিষ্ট দেখা যায় এবং তাঁর প্রতি একনিষ্ঠভাবে মনোনিবেশ করা অবস্থায় চিত্রিত হয়। তিনি ঐশ্বরিক বিষয়ে মনোনিবেশকারী স্বতন্ত্র আত্মার প্রতিনিধিত্ব করেন। তাঁর চারটি পা সত্য, ন্যায়নিষ্ঠা, শান্তি এবং প্রেমের প্রতীক – যা মুক্তির পথ। নন্দী ধ্যান, ধৈর্য এবং অটল বিশ্বাসের মূর্ত প্রতীক, যা ভক্তদের মনে করিয়ে দেয় যে জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর-উপলব্ধি।
পুরাণে নন্দী বৃষরূপে বর্ণিত নন। কূর্মপুরাণে বলা হয়েছে, মহাদেবের এই প্রধান অনুচরটি করালদর্শন, বামন, বিকটাকার, মুণ্ডিতমস্তক, ক্ষুদ্রবাহু ও মহাবল। শিব মহাপুরাণ মতে, পুত্রহীন ব্রহ্মচারী শিবভক্ত ঋষি শিলাদ একটি যজ্ঞ করেন এবং সেইখান থেকে নন্দীর জন্ম হয়। নন্দী ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হিসাবে বেড়ে ওঠেন এবং তাঁর বাহন হওয়ার জন্য নর্মদা নদীর তীরে কঠোর তপস্যা করেন, যেখানে বর্তমানে মধ্যপ্রদেশের জবলপুরের নন্দিকেশ্বর মন্দির অবস্থিত। শিবের বরে তিনি তার প্রিয় সহচর ও বাহন হয়ে ওঠেন।
সূত্র: https://www.exoticindiaart.com
চিত্র: অন্ধ্র প্রদেশের লেপাক্ষীতে অবস্থিত বিশালাকার নন্দী।