21

ভারতীয় নববর্ষ ক্যুইজ

আজ ভারতে নববর্ষ উদযাপিত হচ্ছে— গুড়ি পাড়োয়া, উগাদি এবং তাদের বিভিন্ন আঞ্চলিক রূপে। এই উৎসবগুলির দিনক্ষণ চান্দ্র-সৌর জগতের ভিত্তিতে নির্ধারিত হয়। এছাড়াও আমরা বৈশাখী ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে সৌর দিনপঞ্জিতে উল্লিখিত নববর্ষ পালন করে থাকি।
উগাদি ও গুড়ি পাড়োয়া উৎসব মহাবিষুব বা ভার্নাল ইকুইনক্স নামক একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার উদযাপন। পুরাণমতে চৈত্র মাসের শুক্লা প্রতিপদে ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন। সেই সৃষ্টির দিনকে বর্ষের প্রথম দিন রূপে উদযাপন করতে উগাদি (অবিকৃত শব্দ যুগাদি = যুগ+আদি) পালিত হয়।
ভারতীয় পুরাণ জ্যোতির্বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার যেখানে সহজ সরল গল্প জ্যোতির্বিদ্যার প্রভূত গূঢ় তত্ত্ব প্রকাশ করে। এই ক্যুইজে আমরা এমনই ১২টি গল্প আলোচনা করব। এখানে রাজ বেদমের বক্তৃতাগুলি প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে ।

চন্দ্রের ২৭ জন স্ত্রী রাতের আকাশের বিভিন্ন অংশকে প্রতিনিধিত্ব করে। তাদের কী বলা হয়?

চন্দ্র তার অন্য ২৬ জন স্ত্রীর তুলনায় রোহিণীকে বেশি ভালোবাসতেন। এটি কোন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার ইঙ্গিত দেয়?

দক্ষ চন্দ্রকে মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন। শিব সেই অভিশাপকে লাঘব করেছিলেন, কিন্তু পুরোপুরি দূর করতে পারেননি। চাঁদের কোন বৈশিষ্ট্যকে এই আখ্যান বর্ণনা করে?

সপ্তর্ষি মণ্ডলের (উরসা মেজর)-এর ছয়জন স্ত্রী তাঁদের স্বামীদের পরিত্যাগ করে একটি পৃথক নক্ষত্র গঠন করেন। এই নক্ষত্রের নাম কী?

হিন্দু বিবাহে দাম্পত্য সুখের প্রতীক হিসেবে নবদম্পতি কোন নক্ষত্রটি দেখার চেষ্টা করেন?

উত্তরাকাশে দৃশ্যমান একটি তারার সংস্কৃত নামের অর্থ “অটল” বা “সন্তুষ্ট”। এই সংস্কৃত নামটি কি?

কোন ঋষি হিমালয় এবং বিন্ধ্যর উত্তরোত্তর বৃদ্ধির পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করেছিলেন ?

নবগ্রহের মধ্যে কোন দুটি গ্রহ দৃশ্যমান নয় এবং চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটায়?

শনি শব্দের একটি অর্থ হলো ‘ধীরে গমনকারী’। এর কারণ কি ?

কুম্ভ মেলার ১২ বছরের ব্যবধান কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়?

অসুরদের গুরু শুক্রাচার্যকে তার কোন গুণের কারণে শুক্র গ্রহের সঙ্গে যুক্ত করা হয় ?

গীতায় শ্রীকৃষ্ণ কোন মাসকে তাঁর চরিত্রের নিকটতম বলে প্রকাশ করেছেন?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In