27

রামনবমী ক্যুইজ

রামকথা প্রথম উপলব্ধ হয় বাল্মীকির আদিকাব্যে। বহু আলোচিত, বহুল প্রচারিত, সর্বজনপ্রিয় এই কাহিনী পুনর্কথিত হয়েছে বারংবার, ব্যবহৃত হয়েছে নৃত্যে, নাট্যে ও শিক্ষা ক্ষেত্রে। আজ রামনবমী তিথিতে আমরা এনেছি সংস্কৃত ও প্রাকৃত ভাষায় রচিত নানা রামকথা। সংস্কৃত ভাষায় পণ্ডিত ও সঙ্গীতজ্ঞ, সংস্কৃত সাহিত্য রচনার জন্য সাহিত্য আকাদেমি পুরষ্কারে সম্মানিত, পদ্মভূষণ ডঃ ভেঙ্কটরমন রাঘবন ও ভারতের খ্যাতনামা হিন্দি ভাষায় বিদ্বজ্জন বেলজিয়ান যেশুইট মিশনারী ডঃ ক্যামিল বাল্কা রচিত রামায়ণের ভাষ্যগুলি আজকের ক্যুইজের প্রধান উৎস।

The pictures in this quiz are from Janakpur Nepal – Temples and Mithila style wall art.

১। বাল্মীকির রামায়ণের প্রথম পুনর্কথন, “রামোপাখ্যান”, কোথায় পাওয়া যায়?

২। কালিদাসের মতে বাল্মীকির মহাকাব্য প্রধানতঃ কোন রসে সিঞ্চিত?

৩। কালিদাসের পূর্বে কোন খ্যাতনামা নাট্যকার রামকথা নাটক আকারে রচনা করেন?

৪। সংস্কৃত ব্যতীত অন্যান্য ভাষায় রচিত প্রাচীন রামকথাগুলির মধ্যে অন্যতম হল খৃষ্টীয় পঞ্চম শতকে দাক্ষিণাত্যের রাজা প্রবরসেনের রচনা। সেটি কোন প্রাকৃত ভাষায় লিখিত?

৫। আনুমানিক খৃষ্টীয় ৫০০ সালে কুমারদাস সংস্কৃত ভাষায় “জানকীহরণ” রচনা করেছিলেন। এই গ্রন্থের নাম কুমারদাসের জন্মস্থান ইঙ্গিত করে। সেটি কোথায়?

৬। “শাস্ত্রকাব্য”-এ রামকথার মধ্যে দিয়ে কোন সূত্র ব্যাখ্যা করা হয়েছে?

৭। আনুমানিক ৯০০ সালে রচিত অভিনন্দ-এর রামচরিত গ্রন্থ অনুযায়ী লক্ষ্মণের মা রাণী সুমিত্রা পালবংশ শাসিত অঞ্চল থেকে এসেছিলেন। সেটি কোন অঞ্চল?

৮। “রামায়ণ চম্পু”র রচয়িতা ছিলেন একাদশ শতকের এক বিখ্যাত, জ্ঞানী, মালোয়া রাজ্যের অধিপতি। তিনি কে?

৯। একাদশ শতকে অভিনবগুপ্তের শিষ্য ক্ষেমেন্দ্র রামকথার চারটি পুনর্কথন রচনা করেন। তিনি কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন?

১০। ভবভূতির ‘উত্তররামচরিত’ এবং সোমদেবের ‘কথাসরিৎসাগর’-এ রামকথার অন্তভাগ বাল্মীকির রচনা থেকে ভিন্ন। সেটি কি?

১১। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে ‘অধ্যাত্ম রামায়ণ’ জনমানসে গভীর প্রভাব রেখেছে। রামের প্রতি ভক্তির সঙ্গে আর কোন গভীর দর্শনকে এটি মিশ্রিত করে?

১২। পঞ্চদশ শতক ও তার পরবর্তী সময়ে রচিত রামকথা, যেমন ‘অদ্ভুত রামায়ণ’ ও ‘আনন্দ রামায়ণ’, কৃষ্ণের জীবনের কোন পর্বকে অন্তর্ভুক্ত করে?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In