45

রবীন্দ্র জয়ন্তী

আজ, ৯ই মে, রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক স্তরে ভারতের অন্যতম সমাদৃত কবি। ভারতে এমন আরও অনেক প্রভাবশালী কবি আছেন যাঁরা আধুনিক ভারতীয় ভাষায় রচনা করেছেন। তাঁদের কবিতা আমাদের ভক্তি, সমাজ সংস্কার এবং স্বাধীনতা আন্দোলনকে রূপ দিয়েছে। তাঁরা তাঁদের সাহিত্যকর্মের মাধ্যমে ভাষা বিকাশেরও পথপ্রদর্শক হয়েছেন।
এই ক্যুইজটি আপনাকে দশম শতাব্দীর পরবর্তী সময়ের ১২ জন ভারতীয় কবির সাথে পরিচয় করিয়ে দেবে।

১. প্রখ্যাত গুজরাটি কবি নরসিংহ মেহতার কোন কবিতাকে গান্ধীজী অমরত্ব প্রদান করেছেন?

২. প্রতি বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত ভারতের বৃহত্তম সম্মিলিত শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে কোন তেলুগু রচয়িতাকে সম্মান জানানো হয়?

৩. পুনের নিকটবর্তী আলন্দি থেকে সূচিত গ্র্যাণ্ড পণ্ঢরপুর যাত্রায় কোন সাধক কবির পালকি নিয়ে যাওয়া হয়?

৪. কোন পাঞ্জাবি কবি “দমা দম মস্ত কলন্দর” গানটিকে জনপ্রিয় করেছিলেন?

৫. কোন মহান বাঙালি সমাজ সংস্কারক ও আধুনিকতাবাদী কবি অনবদ্য ভক্তি কবিতা রচনার জন্য ভানুসিংহ ছদ্মনাম গ্রহণ করেছিলেন?

৬. কোন বিশিষ্ট দক্ষিণ ভারতীয় সম্প্রদায় দ্বাদশ শতাব্দীর সমাজ সংস্কারক কবি বসবেশ্বর বা বসবকে তাদের গুরু হিসেবে গণ্য করে?

৭. বেনারসের মহারাজার অর্থলগ্নিকারী পরিবারের এই ব্যক্তি হয়ে ওঠেন হিন্দি সাহিত্যের জনক। তিনি কে ছিলেন?

৮. বিদ্যাপতির রচনারীতি এতটাই বিখ্যাত ছিল যে তা ব্রজবুলি নামে একটি বিশেষ সাহিত্যিক ভাষায় পরিণত হয়েছিল। তিনি প্রধানত কোন ভাষায় রচনা করতেন?

৯. অতিবাদী জগন্নাথ দাসের ওড়িয়া ভাষায় রচিত কোন রচনাটি রামচরিতমানসের ন্যায় প্রতীকী মর্যাদা লাভ করেছে?

১০. শ্রীমন্ত শঙ্করদেব সত্র নামক মঠ প্রতিষ্ঠানের প্রচলন শুরু করেছিলেন। এই প্রতিষ্ঠানগুলো কোথায় দেখা যায়?

১১. কেরালার থুঞ্চাথু রামানুজন এজুথাচান রচিত রামায়ণ আজও কীভাবে ব্যবহৃত হয়?

১২. মহাকবি ভারতী দেশপ্রেম, ভক্তি ও সমাজ সংস্কারের উপর কবিতা রচনা করেছেন। তিনি কোন ভাষায় তাঁর কবিতা রচনা করেছিলেন?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In