0

রথযাত্রা ক্যুইজ

পুরীর জগন্নাথের রথযাত্রা উৎসব যেমন বর্ণাঢ্য, ওড়িশার মন্দিরগুলিও তেমন আকর্ষণীয়। এই বৃহৎ মন্দিরগুলিতে উত্তর ভারতের নাগর এবং দাক্ষিণাত্যের দ্রাবিড় স্থাপত্যরীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায় । খৃষ্টপূর্ব তৃতীয় শতক ও খৃষ্টীয় পঞ্চদশ শতকের মধ্যে নির্মিত এই মন্দিরগুলি ওড়িশার বিভিন্ন জনজাতি ও প্রথার প্রতিনিধিত্ব করে। অন্যান্য প্রদেশের মত এখানকার স্থাপত্যশৈলী রাজবংশ বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তিত না হয়ে “শিল্প প্রকাশ” গ্রন্থকে কঠোরভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট স্থায়ী মান অর্জন করেছে।
ভুবনেশ্বরের পুরানো অংশ ‘একাম্র ক্ষেত্র’ একটি মুক্ত সংগ্রহশালা যেখানে ২০০টির বেশি সৌধ রক্ষিত আছে। এখানে ওড়িশার মন্দিরের স্থাপত্যরীতির বিবর্তনের ইতিহাস পাওয়া যায়।
রথযাত্রা উপলক্ষে ওড়িশার মন্দিরগুলি এই ক্যুইজে আমাদের আলোচ্য বিষয়। ক্যুইজের মূল তথ্যের উৎস বিদ্যা দেহেজিয়া রচিত “Early Stone Temples of Orissa”।

১। পণ্ডিতগণ বলেন যে ওড়িশার শিল্পীসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে লিঙ্গরাজ মন্দিরে। এখানে শিব আর বিষ্ণুর কোন যুগ্ম অবতার পূজিত হন?

২। কোণার্কের সূর্যমন্দির অতুলনীয়। মূল মন্দিরের কোন ছোট অংশ এখনও অবিকৃত অবস্থায় আছে?

৩। জগা, কালিয়া, চকাদোলা, দারুব্রহ্ম এবং নীলমাধব – এই আদরের নামগুলি ওড়িয়ারা কোন মন্দিরের দেবতার জন্য ব্যবহার করেন?

৪। মন্দির গাত্রে খোদিত অন্যান্য মূর্তিদের বলা হয় পার্শ্ব দেবতা। পরশুরামেশ্বর শিব মন্দিরে কোন পার্শ্ব দেবতার মূর্তি আছে?

৫। ভৌমকর রাণী ত্রিভুবনমহাদেবী ভুবনেশ্বরে বৈতাল দেউল মন্দির নির্মাণ করেন। এর তিনটে চূড়া কোন তিনজন দেবতাদের নির্দেশ করে?

৬। মন্দির স্থাপত্যরীতির গ্রন্থ, ‘শিল্প প্রকাশ’-এ বলা হয়েছে “নারীবন্ধ ব্যতীত মন্দির নিষ্ফল”। নারীবন্ধ কি?

৭। চৌষট্টি যোগিনী মন্দিরগুলি বৃত্তাকার ও ছাদহীন। দিল্লির কোন আধুনিক স্থাপত্য এই মন্দির দ্বারা অনুপ্রাণিত হয়েছে?

৮। পশ্চিম ওড়িশার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সমলেশ্বরী। তাঁর পীঠস্থান কোথায়?

৯। নবম শতাব্দীতে তৈরী ঢেঙ্কানলের মুক্ত প্রাঙ্গণে অনন্তশয়ান বিষ্ণুর বিরাট মূর্তিটি কি প্রকারের?

১০। কথিত আছে, পুরীর মন্দিরসমূহের লুণ্ঠনকারী এক মধ্যযুগীয় হানাদারের রাগ প্রশমিত করেছিলেন পুরীর শান্ত নরসিংহ। কে সেই হানাদার?

১১। ললিতগিরি, রত্নগিরি আর উদয়গিরি তিনটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। এগুলি কোন ধর্ম বা সম্প্রদায় ভুক্ত?

১২। ভুবনেশ্বরের নিকটবর্তী উদয়গিরিতে জৈন রাজা খরভেলা রচিত হাতিগুম্ফা শিলালিপিতে ভারতের কোন নাম প্রথম লিখিতভাবে পাওয়া যায়?

বাহির

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In